“বিভিন্ন আকারের প্যাকেটের কারণে চিপসের প্রতি ক্রেতাদের আগ্রহ বেড়েছে”– তুমি কি এ ব্যাপারে একমত? বিপণনের কাজের ধরন উল্লেখ করে মূল্যায়ন করো ।
উত্তর: “বিভিন্ন আকারের প্যাকেটের অর্থাৎ পর্যায়িতকরণের কারণে এ চিপসের প্রতি ক্রেতাদের আগ্রহ বেড়েছে"-এ ব্যাপারে আমি একমত। পর্যায়িতকরণের মাধ্যমে পূর্ব নির্ধারিত মান অনুসারে পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়। প্রমিতকরণের ভিত্তিতে পণ্যের পর্যায়িতকরণ করা হয়। পর্যায়িতকরণ করার ফলে পণ্যের গুণাগুণ, মান, আকার, ওজন প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এতে পণ্যের বিক্রি বাড়ে । উদ্দীপকের 'খাঁন চিপস্'-এর মালিক একজন সফল উদ্যোক্তা। তিনি মুন্সিগঞ্জ থেকে উন্নতমানের আলু সংগ্রহ করেন। সেগুলোকে ট্রাকের মাধ্যমে কারখানায় এনে চিপস্ উৎপাদন করেন। তিনি ছোট, মাঝারি ও বড় আকারের চিপসের প্যাকেট করে দেশব্যাপী বিপণন করেন। বর্তমানে ক্রেতাদের কাছে 'খাঁন চিপস্' খুবই জনপ্রিয়। 'খান চিপস্' তাদের চিপসের প্যাকেট ছোট, মাঝারি ও বড় আকারের বানিয়েছেন। তাদের এ কাজ বিপণনের পর্যায়িতকরণ কাজের অন্তর্ভুক্ত। পর্যায়িতকরণ করার ফলে ভিন্ন ভিন্ন বয়সের মানুষের কাছে তাদের চিপস গ্রহণযোগ্য হয়। এতে ভোক্তারা চাহিদা অনুযায়ী তাদের চিপস কিনতে পারে। ফলে তাদের চিপসের বিক্রি বেড়ে যায়। তাই বলা যায়, বিভিন্ন আকারের প্যাকেটের কারণে অর্থাৎ পর্যায়িতকরণ করার কারণে খান চিপস' কিনতে ক্রেতাদের আগ্রহ বেড়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“বিভিন্ন আকারের প্যাকেটের কারণে চিপসের প্রতি ক্রেতাদের আগ্রহ বেড়েছ…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর