হিমাগারের মাধ্যমে সৃষ্ট উপযোগ উল্লেখপূর্বক বিপণনে জনাব নাজিমের অবদান মূল্যায়ন করো।
উত্তর: হিমাগারের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করে জনাব নাজিম বিপণনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। হিমাগার তথা গুদামজাতকরণের মাধ্যমে পণ্যকে উৎপাদনের সময় থেকে ভোগের বা বিক্রির পূর্ব পর্যন্ত সংরক্ষণ করা হয়। এর মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয় । উদ্দীপকের জনাব নাজিম একটি হিমাগারের মালিক। উৎপাদন মৌসুমে তিনি কমমূল্যে কৃষকদের কাছ থেকে পেঁয়াজ সংগ্রহ করে হিমাগারে সংরক্ষণ করেন। আশেপাশের পেঁয়াজ চাষিরাও তার হিমাগারে পণ্য সংরক্ষণ করেন। ফলে একদিকে জনাব নাজিমের আয় বাড়ে, অন্যদিকে কৃষকরাও তাদের পণ্যের ন্যায্য মূল্য পায়। জনাব নাজিমের হিমাগার স্থাপন বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। এর মাধ্যমে তিনি এবং স্থানীয় কৃষকরা উপকৃত হচ্ছেন। তিনি নিজে পণ্য প্রথমে কিনেছেন । পণ্য কেনার মাধ্যমে তিনি মালিকানাগত উপযাগ সৃষ্টি করেছেন । তারপর হিমাগারের সংরক্ষণ করার মাধ্যমে তিনি পণ্যকে নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করেছেন। স্থানীয় চাষিরাও তার হিমাগারের পেঁয়াজ বা অন্যান্য পণ্য রেখে উপকার পাচ্ছেন। পণ্যের পচনশীলতা থেকে সৃষ্ট আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাচ্ছেন। এর পাশাপাশি জনাব নাজিমও লাভবান হচ্ছেন। তাই বলা যায়, হিমাগার স্থাপনের মাধ্যমে জনাব নাজিম বিপণনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
হিমাগারের মাধ্যমে সৃষ্ট উপযোগ উল্লেখপূর্বক বিপণনে জনাব নাজিমের অবদা…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর