করোনা ভাইরাসের কারণে উদ্দীপকের 'অরিন ফ্যাশন' কর্তৃক গৃহীত কার্যক্রম বিপণন ক্রমবিকাশের মোবাইল মার্কেটিং যুগের অন্তর্ভুক্ত হওয়ায় তাদের সিদ্ধান্তটি সঠিক। বিপণনের বর্তমান সময়কালই মোবাইল মার্কেটিং যুগ হিসেবে পরিচিত ২০১০ সালের পর এ যুগের সূত্রপাত ঘটে। বিপণনের এ যুগকে ডিজিটাল যুগও বলা হয়। বর্তমানে নামি-দামি প্রতিষ্ঠানগুলো মোবাইল মার্কেটিং যুগের কৌশল অবলম্বন করে সফল হচ্ছে। উদ্দীপকে উল্লেখিত ১৯৭০ সালে প্রতিষ্ঠিত 'অরিন ফ্যাশন' পণ্য বিপণনে নীতি-নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও পরিবেশকে গুরুত্ব দিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। সম্প্রতি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মারাত্মক প্রভাবে মানুষ যখন লকডাউনে অভ্যস্ত হতে বাধ্য হয়েছে ঠিক তখনই প্রতিষ্ঠানটি আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ক্রেতাদের ঘরে ঘরে পণ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কৌশল হাতে নেয় করোনার কারণে যখন মানুষ ঘরবন্দি ছিল, তখনও 'অরিন ফ্যাশন' মোবাইল মার্কেটিং কৌশলের মাধ্যমে তাদের পণ্য বিক্রি করতে পেরেছে। মোবাইল মার্কেটিং যুগের কৌশল ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটি বড় ধরনের ব্যবসায়িক ঝুঁকি থেকে বেঁচে গেছে। অন্যান্য প্রতিষ্ঠান যখন বন্ধ ছিল তখনও তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে পেরেছে। ফলে তারা অন্যদের তুলনায় অনেক লাভবান হয়েছে। তাই উদ্দীপকের আলোকে বলা যায়, করোনা ভাইরাসের কারণে অরিন ফ্যাশন কর্তৃক মোবাইল মার্কেটিং যুগের কৌশল অবলম্বন করার সিদ্ধান্তটি সঠিক ছিল।