উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে খাদ্যসামগ্রী উৎপাদনের মাধ্যমে বিপণনের কোন মৌলিক ধারণাটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত নাহিদ ফুড কোম্পানিতে খাদ্যসামগ্রী উৎপাদনের মাধ্যমে বিপণনের মৌলিক ধারণা 'প্রয়োজন' প্রকাশ পেয়েছে। উপযোগ আছে এমন কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে প্রয়োজন বলে। সাধারণত শারীরিক, সামাজিক,ব্যক্তিগত এবং মানসিক কারণে মানুষ বিভিন্ন ধরনের প্রয়োজন অনুভব করে। উদ্দীপকের নাহিদ ফুড কোম্পানি সারাদেশে ক্রেতাদের জন্য গুণগতমানের খাদ্যসামগ্রী উৎপাদন ও বিপণন করে। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারীর সময়েও প্রতিষ্ঠানটি পণ্য উৎপাদন ও বিপণন করে। অর্থাৎ প্রতিষ্ঠানটির পণ্যের চাহিদা সবসময়ই বিদ্যমান। কেননা এটি মৌলিক পণ্য খাদ্য উৎপাদন করে, যা মানুষের মৌলিক চাহিদা পূরণ করে। খাদ্যের উপযোগ আছে এবং এটি থেকে মানুষ নিজেকে বঞ্চিত মনে করে । সুতরাং, নাহিদ ফুড কোম্পানির খাদ্যসামগ্রী উৎপাদন 'প্রয়োজন'- এর সাথে সম্পৃক্ত ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে খাদ্যসামগ্রী উৎপাদনের মাধ্যমে বিপণনের কোন …
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর