'অরিন ফ্যাশন' বিপণন ক্রমবিকাশের আধুনিক যুগের কোনটিকে গুরুত্ব দিয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত অরিন ফ্যাশন বিপণন ক্রমবিকাশের আধুনিক যুগের সামাজিক বিপণন যুগকে গুরুত্ব দিয়েছে।১৯৭০ সালে সামাজিক বিপণন যুগের সূত্রপাত ঘটে। এ যুগে বিপণনের মূল উদ্দেশ্য ছিল ভোক্তাদের চাহিদা পূরণের পাশাপাশি সামাজিক কল্যাণ সাধন করা। বিপণনের এ যুগে প্রতিষ্ঠানগুলো সমাজের মানুষের জন্য স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও বিপণনের প্রতি গুরুত্বারোপ করে। উদ্দীপকে উল্লেখিত ১৯৭০ সালে প্রতিষ্ঠিত 'অরিন-ফ্যাশন' পণ্য বিপণনে নীতি-নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও পরিবেশকে গুরুত্ব দিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটি পণ্য বিপণনে যে নীতি-নৈতিকতা অবলম্বন করে তা সামাজিক বিপণন যুগের অংশ। এ যুগে সামাজিক মূল্যবোধ ও পরিবেশকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ যুগে স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে যা উক্ত প্রতিষ্ঠানটিও অনুসরণ করছে। তাই বলা যায়, অরিন ফ্যাশন বিপণন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগকে গুরুত্ব দিয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'অরিন ফ্যাশন' বিপণন ক্রমবিকাশের আধুনিক যুগের কোনটিকে গুরুত্ব দিয়েছ…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর