উচ্চবিত্তের ক্রেতাদের জন্য আধুনিক ডিজাইনের পোশাক বিপণন করার সিদ্ধান্তটি কি যৌক্তিক? ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি উল্লেখ করে মূল্যায়ন করো ।
উত্তর: মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণের মাধ্যমে উচ্চবিত্ত ক্রেতাদের জন্য আধুনিক ডিজাইনের পোশাক বিপণনের সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক। সমাজে বসবাসকারি সব শ্রেণির মানুষ একভাবে জীবনযাপন করে না । তাদের মধ্যে বিভিন্ন শ্রেণি লক্ষ করা যায়। যেমন: উচ্চ শ্রেণি, নিম্ন শ্রেণি প্রভৃতি। আর সামাজিক শ্রেণি মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের গুরুত্বপূর্ণ একটি উপাদান । উদ্দীপকে উল্লেখিত 'নাজনীন ফ্যাশন' মেয়েদের পোশাক উৎপাদনে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান । এটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বয়সের মেয়েদের জন্য পৃথক পৃথক পোশাক তৈরি ও বিক্রি করে। প্রতিষ্ঠানটি মুনাফা করলেওবর্তমানে উচ্চবিত্তের স্বাধীনচেতা ও উদ্যোমী ক্রেতাদের জন্য আধুনিক ডিজাইনের পোশাক তৈরির সিদ্ধান্ত নেয়, যা মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণের আওতাভুক্ত । উদ্দীপকের 'নাজনীন ফ্যাশন' আধুনিক ডিজাইনের পোশাক তৈরি করতে চায় । কারণ, উচ্চবিত্ত শ্রেণির নারীরা এ ধরনের পোশাক পছন্দ করে । আর এ ধরনের পোশাকের মূল্য সাধারণত বেশি হয়। ফলে তা থেকে মুনাফাও বেশি অর্জিত হবে। তাছাড়া, উচ্চবিত্ত শ্রেণির কাছে জনপ্রিয়তা পেলে প্রতিষ্ঠানটিকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। এভাবে 'নাজনীন ফ্যাশন' সফলতা অর্জন করতে পারবে। তাই আমি মনে করি, মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণের মাধ্যমে উচ্চবিত্ত ক্রেতাদের জন্য আধুনিক ডিজাইনের পোশাক বিপণনের সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উচ্চবিত্তের ক্রেতাদের জন্য আধুনিক ডিজাইনের পোশাক বিপণন করার সিদ্ধান…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর