উদ্দীপকে তাসলিমা বাচ্চার জন্য কোন ধরনের ভোগ্যপণ্য কেনেন? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত তাসলিমা বাচ্চার জন্য লোভনীয় পণ্য কেনেন । লোভনীয় পণ্য এক ধরনের সুবিধা পণ্য। এ জাতীয় পণ্য ক্রেতারা দেখামাত্র বা আবেগের বশে কিনে থাকে। সাধারণত এসব পণ্য কেনার আগে ক্রেতার কোনো পরিকল্পনা থাকে না। বাদাম, চকলেট, বেলুন, ফুচকা প্রভৃতি লোভনীয় পণ্যের উদাহরণ। উদ্দীপকের তাসলিমা বাসায় ফেরায় পথে রাস্তার ধারে একজন বেলুন বিক্রেতাকে দেখেন । তিনি তৎক্ষণাৎ রিকসা থামিয়ে তার বাচ্চার জন্য কয়েকটি বেলুন কিনে নেন। রঙিন বেলুন মানুষকে আকৃষ্ট করে। তাই তাৎক্ষণিক সিদ্ধান্তেএ পণ্য কেনা হয়। উদ্দীপকের তাসলিমাও দেখামাত্র তার বাচ্চার জন্য বেলুন কিনে নেন। এক্ষেত্রে তার আবেগের বিষয়টি কাজ করেছে। তাই পণ্যের বৈশিষ্ট্য বিচারে বলা যায়, তাসলিমার কেনা পণ্যটি হলো লোভনীয় পণ্য।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তাসলিমা বাচ্চার জন্য কোন ধরনের ভোগ্যপণ্য কেনেন? ব্যাখ্যা ক…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর