উদ্দীপকে উল্লিখিত বিভিন্ন স্থানে খাবার সরবরাহের মাধ্যমে বিপণন মিশ্রণের কোন উপাদানটির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'আনাস ক্যাটারিং হাউজ'-এর বিভিন্ন স্থানে খাবার সরবরাহের মাধ্যমে বিপণন মিশ্রণের স্থান উপাদানটির কথা বলা হয়েছে। ক্রেতা সাধারণত যেখান থেকে তাদের প্রয়োজনীয় পণ্যটি কিনতে চায় সেখানে পণ্যের সরবরাহ নিশ্চিত করাই হলো স্থান বা বণ্টন। আর সুবিধাজনক স্থানে পণ্য সরবরাহ করা বিপণন মিশ্রণের উদ্দেশ্য। উদ্দীপকের 'আনাস ক্যাটারিং হাউজ' খাবার সরবরাহকারী একটি প্রতিষ্ঠান। এটি ক্রেতাদের জন্য নিজস্ব পরিবহনে ঢাকার বিভিন্ন জায়গায় খাবার সরবরাহ করে। কারণ পণ্য শুধু তৈরি করলেই চলে না। তা ক্রেতাদের কাছে পৌছানোর প্রয়োজন হয়। আর ক্রেতারা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে বলেই এভাবে খাবার সরবরাহ করা হয়। আর এ বিষয়টি বিপণন মিশ্রণের উপাদান স্থানের আওতাধীন। সুতরাং, প্রতিষ্ঠানটির খাবার সরবরাহ করার মাধ্যমে বিপণন মিশ্রণের স্থান উপাদানটির কথাটি বলা হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিভিন্ন স্থানে খাবার সরবরাহের মাধ্যমে বিপণন মিশ্র…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর