“কৌশল ব্যতীত বিক্রি বাড়ানো অসম্ভব” – বিপণন মিশ্রণের প্রাসঙ্গিক হাতিয়ারটি উল্লেখ করে উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: প্রসার কৌশল ছাড়া বিক্রি বাড়ানো অসম্ভব বলে আমি মনে করি। প্রসার হলো সেসব কাজ যেগুলোর মাধ্যমে অভীষ্ট ক্রেতাদের পণ্যের তথ্য জানানো হয় এবং তাদের সেগুলো কিনতে আগ্রহী করে তোলা হয়। এতে বিক্রি বাড়ানো সম্ভব হয় বলে মুনাফাও বাড়ে। উদ্দীপকে উল্লেখিত 'আনাস ক্যাটারিং হাউজ' উন্নতমানের খাবার তৈরি ও সরবরাহকারী একটি প্রতিষ্ঠান। তারা ক্রেতাদের চাহিদা অনুযায়ী খাবার তৈরি করে নিজস্ব পরিবহনে ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। প্রতিযোগিতা মোকাবেলা এবং বিক্রি বাড়াতে প্রতিষ্ঠানটি মূল্যছাড়, নগদ বাট্টা প্রভৃতি কৌশল ব্যবহার করেন, যা বিপণন মিশ্রণের হাতিয়ার প্রসারের অন্তর্ভুক্ত। উদ্দীপকের 'আনাস ক্যাটারিং হাউজ'-এর প্রসারমূলক বিভিন্ন কাজ (যেমন: মূল্য ছাড়, নগদ বাট্টা প্রভৃতি) ক্রেতাদের মনোযোগ আকর্ষণে সহায়তা করে থাকে। এতে ক্রেতারা পণ্যের সাথে বাড়তি সুবিধা পায়। ফলে তারা খাবার কিনতে আগ্রহী হয় বলে প্রতিষ্ঠানটির বিক্রি বাড়ে। আর বিক্রি বাড়লে স্বাভাবিকভাবে মুনাফা বাড়ে এবং বাজারে শক্ত অবস্থান সৃষ্টি হয়। এসব কারণেই আমি মনে করি, বিপণন মিশ্রণের প্রসার কৌশল ছাড়া বিক্রি বাড়ানো অসম্ভব ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“কৌশল ব্যতীত বিক্রি বাড়ানো অসম্ভব” – বিপণন মিশ্রণের প্রাসঙ্গিক হাত…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর