জামিল সাহেব কর্তৃক গৃহীত বিপণনের গুরুত্বপূর্ণ কাজটির নাম উল্লেখপূর্বক বিপণনে এর গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জামিল সাহেব কর্তৃক গৃহীত বিজ্ঞাপন বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিজ্ঞাপনের মাধ্যমে উদ্যোক্তা বা উৎপাদনকারী ব্যক্তিগতভাবে উপস্থিত না হয়ে পণ্য সম্পর্কে তথ্য উপস্থাপন করেন। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের তথ্য ক্রেতাকে জানানো হয়। এর মাধ্যমে পণ্যের চাহিদা সৃষ্টি করা ও তা কিনতে ক্রেতাদেরকে উৎসাহিত করা হয়। বিপণনে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ অবদান রাখে। উদ্দীপকের জামিল সাহেব ব্যাংক থেকে ৫০ লক্ষ টাকা ঋণ নিয়ে একটি আমের জুস তৈরির কারখানা স্থাপন করেন। তিনি ক্রেতাদের রুচি, পছন্দ ও প্রয়াজ ন সম্পর্কে জেনে জুস উৎপাদন করেন। তিনি তার পণ্যকে সারাদেশের মানুষের কাছে জনপ্রিয় করতে চান। এ জন্য তিনি দেশসেরা একজন টিভি অভিনেতার মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন দেন। বর্তমানে সারা দেশে তার আমের জুস খুবই জনপ্রিয়। জামিল সাহেব পণ্যের বিজ্ঞাপন দেওয়ার কারণে ক্রেতারা সহজেই ঐ পণ্য সম্পর্কে জানতে পারে। ফলে তারা সেই পণ্য কিনতে আগ্রহী হয়। এতে জামিল সাহেবের পণ্যের বিক্রি বেড়ে যায়। তিনি লাভবান হন। পাশাপাশি ভোক্তারা ভালো মানের পণ্য ব্যবহার করতে পারে। এরমাধ্যমে তাদের জীবনযাত্রার মান বাড়ে। সর্বোপরি তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থনীতির চাকাকে সচল রাখে। এভাবে বিজ্ঞাপন বিপণন কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জামিল সাহেব কর্তৃক গৃহীত বিপণনের গুরুত্বপূর্ণ কাজটির নাম উল্লেখপূর্…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর