উদ্দীপকে উল্লেখিত জনাব জামিল সাহেব বিপণনের উৎপাদন পূর্ববর্তী বাজার বিশ্লেষণ কাজটি সম্পাদন করেন। পণ্য উৎপাদন করার আগে সেই পণ্যের বাজার বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাজার বিশ্লেষণে ক্রেতারা পণ্যটিকে কিভাবে নিবে, তারা এটি পছন্দ করবে কিনা, তাদের কোন ধরনের পণ্য পছন্দ, পণ্যের দাম কেমন হবে এসব বিষয় অন্তর্ভুক্ত হয়। সঠিক বাজার বিশ্লেষণ করতে পারলে সহজেই সফল হওয়া সম্ভব। উদ্দীপকের জামিল সাহেব ব্যাংক থেকে ৫০ লক্ষ টাকা ঋণ নিয়ে একটা আমের জুস তৈরির কারখানা স্থাপন করেন। তিনি ক্রেতাদের রুচি, পছন্দ ও প্রয়োজন সম্পর্কে জেনে জুস উৎপাদন করেন। অর্থাৎ জুস উৎপাদন করার আগেই জামিল সাহেব পণ্যটির বাজার বিশ্লেষণ করেন। বাজার বিশ্লেষণ করার কারণে তিনি ক্রেতাদের পছন্দ, রুচি, প্রয়োজন সর্বোপরি বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন। সে অনুযায়ী উৎপাদন কার্যক্রম পরিচালনা করেন। এর মাধ্যমে বাজারে ঐ পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ান। এতে ভোক্তারা তা বেশি ক্রয় করে। তাই উদ্দীপকের আলোকে বলা যায়, জামিল সাহেব বিপণনের উৎপাদন পূর্ববর্তী বাজার বিশ্লেষণ কাজটি সম্পাদন করেন।