“উদ্দীপকে দুটি ক্রয়কার্য সংগঠিত হলেও তারা এক বাজারের সদস্য নয়।”— উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: “উদ্দীপকে দুইটি ক্রয়কার্য সংগঠিত হলেও তারা এক বাজারের সদস্য নয়”— উক্তিটির সাথে আমি একমত। ভোক্তা বাজারের সদস্যরা চূড়ান্ত ভোগ করে উপযোগ নিঃশেষ করার উদ্দেশ্যে পণ্য কিনে থাকে। অন্যদিকে, পুনঃবিক্রেতা বাজারের সদস্যরা পণ্য বা সেবা কিনে সেগুলো পুনরায় বিক্রি করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে। উদ্দীপকের জনাব শাহিন নিউমার্কেট থেকে তার স্ত্রী ও সন্তানদের জন্য জামা-কাপড়, জুতা ও গৃহস্থালী পণ্যসামগ্রী কেনেন। অন্যদিকে, জনাব মাসুদ চাঁদনী চকে যান। সেখান থেকে তিনি প্রচুর পরিমাণে থ্রি-পিস কেনেন। তারপর সেগুলো ক্রেতাদের কাছে বিক্রি করে থাকেন । জনাব শাহিনের পণ্য কেনার উদ্দেশ্য ছিল ব্যক্তিগত বা পারিবারিক ভোগ করা। তাই বৈশিষ্ট্যগতভাবে তিনি হলেন ভোক্তা বাজারের সদস্য। অন্যদিকে, জনাব মাসুদ ব্যক্তিগত বা পারিবারিক ভোগের উদ্দেশ্যে থ্রি-পিস কেনে নি । তিনি সেগুলো বিক্রি করে মুনাফা অর্জন করবেন । তাই তিনি পুনঃবিক্রেতা বাজারের সদস্য। সুতরাং, উদ্দীপকের দুজন ব্যক্তি পণ্য কিনলেও তারা বৈশিষ্ট্যগতভাবে ভিন্ন ভিন্ন বাজারের সদস্য।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“উদ্দীপকে দুটি ক্রয়কার্য সংগঠিত হলেও তারা এক বাজারের সদস্য নয়।”— …
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর