জনাব শাহিন কোন বাজারের সদস্য? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব শাহিন ভোক্তা বাজারের সদস্য। যে সকল ক্রেতা ব্যক্তিগত বা পারিবারিক ব্যবহারের জন্য পণ্য বা সেবা কেনে তাদের নিয়ে ভোক্তা বাজার গঠিত হয়। এ বাজারের সদস্যরা পণ্য বা সেবা চূড়ান্ত ভোগ করে। তাদের মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য থাকে না। জনাব শাহিন কেনাকাটা করতে নিউমার্কেটে যান। সেখান থেকে তিনি তার পরিবারের জন্য জামা-কাপড়, জুতা ও গৃহস্থালী পণ্যসামগ্রী কেনেন । অর্থাৎ, তিনি পণ্যগুলো ব্যক্তিগত ও পারিবারিক ব্যবহারের জন্য কেনেন। তার পরিবারের সদস্যরা সেগুলো চূড়ান্তভাবে ব্যবহার করে উপযোগ নিঃশেষ করবে। এক্ষেত্রে মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য থাকবে না। এ বৈশিষ্ট্যগুলো বিবেচনায় বলা যায়, জনাব শাহীন হলেন ভোক্তা বাজারের সদস্য।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব শাহিন কোন বাজারের সদস্য? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর