. 'ক' কোম্পানির পণ্যটি পণ্যের জীবনচক্রের কোন স্তরে অবস্থান করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'ক' কোম্পানির পণ্যটি পণ্যের জীবনচক্রের সূচনা স্তরে অবস্থান করছে। পণ্যের জীবনচক্রের সূচনা স্তরে পণ্যটি প্রথমবারের মতো বাজারে ছাড়া হয়। নতুন পণ্য হওয়ায় ক্রেতাদের কাছে পণ্যটি অপরিচিত থাকে। এজন্য বিক্রিও খুব কম হয় এবং মুনাফা হয় না বললেই চলে । উদ্দীপকের 'ক' কোম্পানির পণটি সম্পর্কে ক্রেতা খুব বেশি অবহিত না । নতুন পণ্য হওয়ায় বাজারে এটি খুব একটা পরিচিতি পায়নি। এজন্য বিক্রয়ে ধীর গতি দেখা যাচ্ছে। তাই 'ক' কোম্পানি প্রসারমূলক কাজে বেশি ব্যয় করছে। এতে পণ্যটি ক্রেতা পরিচিতি পাবে এবং বিক্রি বাড়বে। ফলে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে মুনাফা অর্জনে সক্ষম হবে। এক্ষেত্রে উল্লেখ্য, বাজারে যেকোনো নতুন পণ্য আসলে তার বিক্রি কমই থাকে। এ পর্যায়টিকে পণ্যের জীবনচক্রের সূচনা স্তর বলা হয়। এ স্তরে কোনো প্রতিযোগী থাকে না। সুতরাং, 'ক' কোম্পানির পণ্যটি সূচনা স্তরে আছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
. 'ক' কোম্পানির পণ্যটি পণ্যের জীবনচক্রের কোন স্তরে অবস্থান করছে? ব্…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর