'খ' কোম্পানির পণ্যটির জীবনচক্রের স্তর উল্লেখ করে প্রতিযোগিতা মোকাবেলায় করণীয় সম্পর্কে তোমার মতামতব্যক্ত করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'খ' কোম্পানির পণ্যটি জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে আছে। এ পর্যায়ে প্রতিযোগিতা মোকাবেলায় প্রতিষ্ঠানটির উচিত প্রসারমূলক ব্যয় বাড়ানো। পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে পণ্যের বিক্রি ও মুনাফার পরিমাণ দ্রুত গতিতে বাড়ে। মুনাফার আধিক্য দেখে অন্যান্য প্রতিষ্ঠানও ঐ পণ্যের বাজারে প্রবেশ করে। এতে প্রতিযোগিতা বাড়ে। উদ্দীপকের 'খ' কোম্পানি বাজারে নতুন পণ্য বিপণন করে। অল্প দিনের মধ্যেই প্রতিষ্ঠানটির পণ্য পরিচিতি পায়। ফলে পণ্যের চাহিদা খুব দ্রুত বাড়ছে। তবে একই সাথে প্রতিযোগিতাও বাড়ছে। পণ্যের চাহিদা ও প্রতিযোগী প্রতিষ্ঠানের আধিক্য পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে দেখা যায়। 'খ' কোম্পানির ক্রেতা সংখ্যা বাড়ছে। তাছাড়া প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোও মানসম্মত পণ্য উৎপাদন করছে। এজন্য প্রতিষ্ঠানটি ক্রেতা হারাতে পারে। তাই পুরনো ক্রেতা ধরে রাখা এবং নতুন ক্রেতা সৃষ্টি করা দরকার। এজন্য প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রসারমূলক কাজ যেমন বিজ্ঞাপন, ছাড় প্রভৃতি দেওয়া প্রয়োজন। এতে ক্রেতারা প্রতিষ্ঠানটির পণ্যের প্রতি আরও আকৃষ্ট হবে। ফলে বিক্রি বাড়তে পারে। ফলে প্রতিষ্ঠানটির পণ্য বাজারে আধিপত্য বিস্তারে সক্ষম। সুতরাং, 'খ' কোম্পানির উচিত প্রতিযোগিতা মোকাবেলায় প্রসার ব্যয় বাড়ানো ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'খ' কোম্পানির পণ্যটির জীবনচক্রের স্তর উল্লেখ করে প্রতিযোগিতা মোকাবে…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর