“উদ্দীপকের দুটি পণ্যের ধরন এক নয়”— দ্বিতীয় পণ্যের ধরন উল্লেখ করে করোনা পরিস্থিতিতে এর গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে দুটি পণ্যের ধরন এক নয়। একটি লোভনীয় পণ্য এবং অপরটি জরুরি পণ্য, যা করোনা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লোভনীয় পণ্য ক্রেতারা দেখামাত্রই কিনে থাকে। এক্ষেত্রে ক্রেতাদের কোনো ধরনের ক্রয় পরিকল্পনা থাকে না। অন্যদিকে ক্রেতা জরুরি প্রয়োজনে যেসব পণ্য কেনেন সেগুলো জরুরি পণ্য। যেমন: ঔষধ, বৃষ্টির দিনে ছাতা, শীতকালে কম্বল প্রভৃতি। উদ্দীপকে উল্লেখিত তাসলিমা বাসায় ফেরার পথে বাচ্চার জন্য বেলুন কেনেন। এক্ষেত্রে তিনি দেখামাত্র আবেগের বশে বেলুনগুলো কিনেছেন, যা লোভনীয় পণ্যের বৈশিষ্ট্যকে প্রকাশ করছে। অন্যদিকে করোনাকালীন সময়ে তার স্বামী কয়েক বক্স মাস্ক ও স্যানিটাইজার কিনে আনেন। এ মাস্ক ও স্যানিটাইজার বিশেষ পরিস্থিতি মোকাবেলায় কেনা হয়েছে, যা জরুরি পণ্যের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ, পণ্য দুইটির ধরন এক নয় । করোনা ভাইরাসের সংক্রমণ একটি আকস্মিক পরিস্থিতি। এ অবস্থায় করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই জরুরি। এরই অংশ হিসেবে বাইরে বের হওয়ার সময় মাস্ক পরিধান করা ও ঘন ঘন হাত স্যানিটাইজ করার নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এ স্বাস্থ্যবিধি মেনে উদ্দীপকের তাসলিমার পরিবার মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে নিজেদেরকে সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকে অনেকটাই মুক্ত রাখতে পারবেন। সর্বোপরি করোনাজনিত মৃত্যুর হার কমে যাবে। অতএব বলা যায়, করোনা পরিস্থিতিতে জরুরি পণ্যের গুরুত্ব অপরিসীম।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“উদ্দীপকের দুটি পণ্যের ধরন এক নয়”— দ্বিতীয় পণ্যের ধরন উল্লেখ করে …
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর