বিক্রি বাড়ানোর জন্য আইরিন ফ্যাশনের নতুনভাবে পণ্যমূল্য নির্ধারণ করা কতটা যৌক্তিক? পণ্যমূল্য নির্ধারণের কৌশল উল্লেখ করে মূল্যায়ন করো।
উত্তর: বিক্রি বাড়াতে আইরিন ফ্যাশন লিমিটেড-এর প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণ করা অত্যন্ত যৌক্তিক । প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিতে প্রতিযোগীর পণ্যের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে পণ্যমূল্য নির্ধারণ করা হয়। এক্ষেত্রে সব প্রতিযোগী পণ্যের মূল্যই এক বা কাছাকাছি থাকে । উদ্দীপকে উল্লেখিত আইরিন ফ্যাশন লিমিটেড রুচিশীল পোশাক তৈরি ও বিপণন করে। এটি প্রথম পর্যায়ে ব্যয়যোগ পদ্ধতিতে মূল্য নির্ধারণ করে। সম্প্রতি প্রতিযোগিতা বাড়ায় ঈদে বিক্রি বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রতিযোগীর পণ্যের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করে। এ ধরনের মূল্য নির্ধারণকে প্রতিযাগিতাভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি বলা হয়। ঈদ উপলক্ষ্যে সব দোকানেই ক্রেতা সমাগম বাড়ে। এক্ষেত্রে দোকান ভেদে পণ্যমূল্যের বৈষম্য ক্রেতাদের মনে বিরূপ প্রভাব ফেলে। যেমন কোনো দোকানে পণ্যমূল্য বেশি হলে ক্রেতারা ঐ দোকান বিমুখ হয়। আবার মূল্য কম হলে পণ্যমান খারাপ ভাবে। তাই আইরিন ফ্যাশন চাচ্ছে প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্যের মূল্যের সাথে এর পণ্য মূল্যের যেনো খুব একটা তারতম্য না থাকে। তাই এটি প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণ করে। এতে ক্রেতা সন্তুষ্টি নিশ্চিত হবে এবং বিক্রি বাড়তে পারে। তাই বলা যায়, বিক্রি বাড়াতে আইরিন ফ্যাশন লিমিটেড-এর নতুনভাবে পণ্যমূল্য নির্ধারণ যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিক্রি বাড়ানোর জন্য আইরিন ফ্যাশনের নতুনভাবে পণ্যমূল্য নির্ধারণ করা…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর