আইরিন ফ্যাশন লিমিটেড কর্তৃক গৃহীত মূল্য নির্ধারণ কৌশলটি ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আইরিন ফ্যাশন লিমিটেড ব্যয়যোগ পদ্ধতিতে মূল্য নির্ধারণ করে । ব্যয়যোগ বা মার্কআপ পদ্ধতিতে পণ্যের মোট ব্যয়ের সাথে নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করা হয়। এক্ষেত্রে স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয় এবং প্রত্যাশিত বিক্রির পরিমাণ বিবেচনা করা হয়। উদ্দীপকের আইরিন ফ্যাশন লিমিটেড আধুনিক ডিজাইনের রুচিশীল পোশাক তৈরি ও বিপণন করে। এটি পণ্যের উৎপাদন খরচের সাথে ২৫% মুনাফা ধার্য করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। এজন্য প্রতিষ্ঠানটি প্রথমে স্থায়ী ও পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করে। তারপর প্রত্যাশিত বিক্রির পরিমাণ ধার্য করে একক প্রতি উৎপাদন ব্যয় বের করে। এ উৎপাদন ব্যয়ের সাথে ২৫% মুনাফা ধরে বিক্রয়মূল্য নির্ণয় করে যা ব্যয়যোগ বা মার্কআপ পদ্ধতিতে করা হয়। এটি আমাদের দেশে বহুল প্রচলিত একটি মূল্যনির্ধারণ পদ্ধতি। পরিশেষে বলা যায়, আইরিন ফ্যাশন লিমিটেড-এর গৃহীত মূল্য নির্ধারণ কৌশলটি হলো ব্যয়যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
আইরিন ফ্যাশন লিমিটেড কর্তৃক গৃহীত মূল্য নির্ধারণ কৌশলটি ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর