উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি বিপণন মিশ্রণের কোন উপাদানের ওপর গুরুত্ব আরোপ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠান মিশ্রণের 'পণ্য' উপাদানের উপর গুরুত্ব দিয়েছেন।যা কিছু মানুষের অভাব পূরণ করতে সক্ষম এবং বিক্রয়ের জন্য উপস্থাপন করা যায় তাকে পণ্য বলে।উদ্দীপকের জনাব অলকেশ একটি বিস্কুট উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিচালনা করেন। প্রতিষ্ঠানটি সবসময় উচ্চমান ও বৈচিত্র্যতা বজায় রেখে বিস্কুট উৎপাদন করে। উদ্দীপকে বৈচিত্র্যতা বলতে একই পণ্যকে বিভিন্নভাবে উপস্থাপন করাকে বুঝানো হয়েছে কারণ সকল ভোক্তার প্রয়োজন অভাব এবং পছন্দ এক নয় অর্থাৎ ভিন্ন। তাই এগুলোকে বৈচিত্র্যকরণে প্রয়োজন পড়ে। এছাড়া মান বলতে পণ্যের স্থায়িত্ব নির্ভরযোগ্যতা যথার্থতা কার্যকারিতা ইত্যাদি গুণাবলী মিশ্রণ কে বুঝায়। এ সকল কাজ অন্যকে লক্ষ্য রেখে করা হয়। তাই আমরা বলতে পারি তার প্রতিষ্ঠান মিশ্রণের 'পণ্য' উপাদানের উপর গুরুত্ব দিয়েছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি বিপণন মিশ্রণের কোন উপাদানের ওপর গুরু…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর