জনাব ফাহিমের সফলতা বিশ্লেষণ কর।
উত্তর: পর্যায়িতকরণ।পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা কে পর্যায়িতকরণ বলে পর্যায়িতকরণের মাধ্যমে একই ধরনের পণ্য একাধিক সাইজ আকার মূল্য ও পরিমানে ব্যবহার করা সম্ভব হয় যা বিপণকারীকে অতিরিক্ত আয় বৃদ্ধি করতে সহায়তা করে।উদ্দীপকের জনাব ফাহিম ক্রয় করার মাধ্যমে ফরিদপুরের বিভিন্ন অঞ্চল থেকে কৃষক ও ছোট ছোট ব্যবসায়ী নিকট হতে পাট সংগ্রহ করেন এবং সংগৃহীত পাট তিনি দাম ও মান অনুযায়ী A,B,C তিনটি ভাগে বিভক্ত করে সেগুলো তিনি পাইকারি ব্যবসায়ী ও মালিকদের নিকট বিক্রি করেন। এখানে দেখা যাচ্ছে তিনি পণ্য বিক্রয় করার পূর্বে সেই পণ্যের দাম ও মান অনুযায়ী বিভক্ত করেন এবং যা পর্যায়িতকরণের সাথে সম্পৃক্ত।শ্রেণীবদ্ধকরণ হলো এমন একটি কাজ যার মাধ্যমে প্রতিষ্ঠিত মান অনুযায়ী অর্থাৎ প্রমিততকরণের মাধ্যমে পণ্যগুলোকে বিভিন্নভাবে ভাগ করা যায়। এর মাধ্যমে ক্রেতাদের মাঝে সাড়া জাগানো যায় ফলে বিক্রয় কাজ সহজ হয়। যার মাধ্যমে ক্রেতা সন্তুষ্টি অর্জনের পাশাপাশি ব্যবসা সম্প্রসারিত হয়। উদ্দীপকের জনাব ফাহিম উক্ত পর্যায়িতকরণ কার্যক্রম অনুসরণের মাধ্যমে তার পণ্যকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেন এবং বিভক্ত পণ্যগুলো আলাদা আলাদা ভাবে বিভিন্ন পাইকারি ব্যবসা ও মিলমালিকের নিকট বিক্রয় করেন।মূলত পর্যায়িতকরণ করে ব্যবসা করায় জনাব শাহীন আর্থিকভাবে লাভবান হচ্ছে। যা সফলতার মূল কারণ হিসেবে গণ্য হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব ফাহিমের সফলতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর