ঢাকা ফুডস'-এর চিপসের চাহিদা বৃদ্ধির পিছনে বিপণনের যে কাজটি গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন করছে তা বিশ্লেষণ কর।
উত্তর: 'ঢাকা ফুডস'-এর চিপসের চাহিদা বাড়ার পিছনে বিপণনের ক্রেতা চাহিদা শনাক্তকরণ কাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিপণনের সব কর্মকাণ্ড ভোক্তাকে ঘিরে পরিচালিত হয়। সব প্রতিষ্ঠানই পণ্য উৎপাদন করার ক্ষেত্রে ক্রেতার চাহিদা ও পছন্দকে গুরুত্ব দেয়। বিপণনকারী যে পণ্য নিয়ে বাজারে প্রবেশ করতে চান সে পণ্যের চাহিদার ওপর তার সফলতা নির্ভর করে। 'ঢাকা ফুডস' ভোগ্যপণ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। তারা দেশের বিভিন্ন স্থান থেকে ভালো মানের আলু সংগ্রহ করে চিপস উৎপাদন করে। পণ্যটি উৎপাদনে তারা স্বাদ, গন্ধ, আকার প্রভৃতি বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব দেয়। পাশাপাশি ভোক্তাদের রুচি ও পছন্দকে প্রাধান্য দেওয়ায় দিন দিন তাদের পণ্যের চাহিদা বাড়ছে। 'ঢাকা ফুডস' পণ্য উৎপাদনের সময় পণ্যের গুণাগুণের প্রতি গুরুত্বারোপ করে। এছাড়া প্রতিষ্ঠানটি উৎপাদনের ক্ষেত্রে ভোক্তাদের রুচি ও পছন্দকে প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের পণ্য বেশি বেশি কেনে। এতে তাদের পণ্যের চাহিদা বাড়তে থাকে। মূলত, ক্রেতাদের চাহিদা শনাক্তকরণ করতে পারায় 'ঢাকা ফুডস'-এর পণ্যের চাহিদা বাড়ছে। পরিশেষে বলা যায়, 'ঢাকা ফুডস'-এর চিপসের চাহিদা বাড়ার পিছনে বিপণনের ক্রেতা চাহিদা শনাক্তকরণ কাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ঢাকা ফুডস'-এর চিপসের চাহিদা বৃদ্ধির পিছনে বিপণনের যে কাজটি গুৰুত্বপ…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর