জনাব কামাল কোন ধরনের ভোগ্যপণ্য বিক্রয় করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব কামাল ভোগ্য পণ্যের অন্তর্গত শপিংপণ্য বিক্রি করেন। যেসব ভোগ্যপণ্য ক্রেতারা পূর্বপরিকল্পনা অনুযায়ী অনেক সময় নিয়ে, বিভিন্ন দোকান ঘুরে, বিভিন্ন বৈশিষ্ট্য তুলনা করে কেনে সেগুলোই শপিং পণ্য। যেমন: পোশাক, গহনা, গাড়ি প্রভৃতি।জনাব কামাল 'X জুয়েলার্স' নামক একটি জুয়েলারি দোকান পরিচালনা করেন। তিনি সবসময় উচ্চ মানসম্পন্ন 13 আকষণীয় ডিজাইনের জুয়েলারি আইটেম বিদেশ থেকে আমদানি করে বিক্রি করেন। জুয়েলারি পণ্যের একক প্রতি মূল্য অনেক বেশি হয়। তাই ক্রেতারা ঘন ঘন কিনতে পারে না। কোন বিশেষ দিবস বা উৎসব উপলক্ষে তারা জুয়েলারি পণ্য কেনেন। আবার, দীর্ঘদিন পরিকল্পনা করে তারা জনাব কামালের শো-রুমে যান। তারা অনেক সময় নিয়ে ভালোভাবে যাচাই বাছাই করে এসব পণ্য কেনেন। পাশাপাশি পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্যকে প্রাধান্য দেন। এগুলো শপিং পণ্যের বৈশিষ্ট্য। তাই বলা যায়, জনাব কামাল শপিং পণ্য বিক্রি করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব কামাল কোন ধরনের ভোগ্যপণ্য বিক্রয় করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর