প্রতিষ্ঠানটির সফলতা বিপণন ক্রমবিকাশের পর্যায় উল্লেখপূর্বক বিশ্লেষণ কর ।
উত্তর: বিপণনের ক্রমবিকাশের মোবাইল মার্কেটিং যুগ অনুসরণ করায় প্রতিষ্ঠানটি সফল।বিপণের বর্তমান যুগকেই সামাজিক যোগাযোগ ও মোবাইল বিপণনের যুগ বলা হয়। বিশ্বব্যাপী ইন্টারনেট প্রযুক্তি চালু হওয়ার ফলে ক্রেতাদের আচার ব্যবহারসহ রুচি পছন্দের ব্যাপক পরিবর্তন আসে। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য ও সেবার প্রসার মূলক কার্যক্রম চালানোর সময় কালই হলো মোবাইল বিপণন যুগ।উদ্দীপকে জনাব সঞ্জীত 'আর এল কল্যাণ সমিতির' একজন প্রতিষ্ঠাতা। তিনি নিজেই তার প্রতিষ্ঠান পরিকল্পনা, সংগঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণের কাজ করে থাকেন। এছাড়া তার ব্যবসায় তিনি নিজেই মূলধন সংগঠন করেন এবং কর্মী নিয়োগ দেন। তার প্রতিষ্ঠান থেকে তিনি স্বল্প সুদে ক্ষুদ্র আকারের ঋণ প্রদান করেন। উক্ত প্রতিষ্ঠানটির গ্রাহকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ফেসবুক, এসএমএস, ইউটিউব ব্যবহৃত হয়। বিভিন্ন কর্মকান্ড সম্পাদন করার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন। যা বিপণন এর বর্তমান কাল বা মোবাইল মার্কেটিং যুগ হিসেবে বিবেচিত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটির সফলতা বিপণন ক্রমবিকাশের পর্যায় উল্লেখপূর্বক বিশ্লেষণ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর