উদ্দীপকে উল্লিখিত বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবস্থাপকীয় প্রক্রিয়া ফুটে উঠেছে।বিপণন একটি ব্যবস্থাপক্রীয় প্রক্রিয়া। বিপণনের প্রতিটি স্তরেই পরিকল্পনা গ্রহণ, সংগঠিত করন, কর্মী নিয়োগ, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করতে হয়। বিপণন তার লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থাপকীয় কাজগুলো সম্পাদন করে।উদ্দীপকের জনাব সঞ্জীত শিক্ষা জীবন শেষ করে সরকারের বিশেষ সংস্থার অনুমতি নিয়ে ২০২০ সালে ডুমুরিয়ার পাইকপাড়ায় 'আর এল কল্যাণ সমিতি' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।উক্তো প্রতিষ্ঠানে তিনি পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, সমন্বয়সাধন, নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ সম্পাদন করে থাকেন। অর্থের সরবরাহ করে ৫০ লক্ষ টাকা মূলধন গঠন করেন প্রতিষ্ঠানটি ছোট ছোট উদ্যোক্তাদের ঋণ দিয়ে থাকে। সমাজের জন্য ক্ষতিকর হবে এমন কোন প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে না। অর্থ আদায় ও ঋণ সংক্রান্ত কাজের জন্য পাঁচ জন কর্মী নিয়োগ দেন। এখানে দেখা যাচ্ছে জনাব সঞ্জিত তার প্রতিষ্ঠানের পরিকল্পনা থেকে শুরু করে নিয়ন্ত্রণ পর্যন্ত সকল কাজ সম্পাদন করে থাকেন যা ব্যবস্থাপনা হিসেবে পরিচিত অর্থাৎ তার কাজটির মাধ্যমে বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর