বিক্রয় বৃদ্ধি লক্ষ্যে গৃহীত কার্যক্রমের যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে গৃহীত কার্যক্রমটি হচ্ছে বিপণন মিশ্রণের প্রমোশন কার্যক্রম বিক্রয় প্রসার।স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিতভাবে যেসব প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে।লক্ষস্থিত ক্রেতার সাথে সম্পর্ক স্থাপন এবং পণ্যের গুনাগুন তুলে ধরে ক্রেতাকে পণ্য ক্রয়ে উৎসাহী করার প্রক্রিয়া হল প্রসার। যা বিপণন মিশ্রণের অন্যতম একটি হাতিয়ার। ক্রেতার মধ্যে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রম হচ্ছে তাদেরকে পুরস্কৃত করা, প্রতিযোগিতা মোকাবিলা, ক্রেতা আকৃষ্ট করা, ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি করা এবং ক্রমহ্রাসমান চাহিদা বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়।উদ্দীপকের জনাব ফারুক একজন আমদানিকারক। তিনি শ্যাম্পু আমদানি করে তা বিক্রয় করেন। সম্প্রতি খুলনা শহরের বৈশাখী মেলায় জনাব ফারুক হোসেন একটি স্টল দেন। সেখানে তিনি তিনটি শ্যাম্পু কিনলে একটি ফ্রি এবং আকর্ষণীয় কুপনের ব্যবস্থা করেন। এখানে দেখা যাচ্ছে তার গৃহীত পদক্ষেপ গুলো হল বিক্রয় প্রসারের সাথে সম্পৃক্ত অর্থাৎ বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে গৃহীত কার্যক্রমটি হচ্ছে বিক্রয় প্রসার।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিক্রয় বৃদ্ধি লক্ষ্যে গৃহীত কার্যক্রমের যথার্থতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর