উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি কোন শ্রেণির ভোগ্যপণ্য বিপণন করছে? ব্যাখ্যা কর।
উত্তর: X ইলেকট্রনিকস কোম্পানি' বিশিষ্ট পণ্য বিপণন করছে। বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, আকর্ষণীয় ও উন্নত প্রযুক্তিনির্ভর পণ্যই হলো বিশিষ্ট পণ্য। এসব পণ্যকে সহজেই অন্য পণ্য থেকে আলাদা করা যায়। আবার, এসব পণ্য বেশ ব্যয়বহুল হয়ে থাকে।'x ইলেকট্রনিকস কোম্পানি' গত কয়েক বছর থেকে নতুন প্রযুি ব্যবহার করে এসি উৎপাদন ও বিপণন করছে। অর্থাৎ, পণ্যগুলো উন্নত প্রযুক্তি নির্ভর। তাই এসিগুলো দেখতেও আকর্ষণীয় এবং অন্যান্য ব্র্যান্ডের এসির তুলনায় ভালো সেবা দেয়। আবার, প্রতিষ্ঠানটির বিপণন কর এসিগুলো কম বিদ্যুৎ খরচ করে, যা এর বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ করছে। নানাবিধ সুবিধাসম্পন্ন হওয়ায় এসিগুলোর মূল্য অন্যান্য ব্র্যান্ডের তুলনায় বেশি হয়। এগুলো বিশিষ্ট শ্রেণির ভোগ্যপণ্যের বৈশিষ্ট্য। তাই বলা যায়, 'x ইলেকট্রনিকস কোম্পানি' বিশিষ্ট পণ্য বিপণন করছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি কোন শ্রেণির ভোগ্যপণ্য বিপণন করছে? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর