উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি বাজার বিভক্তিকরণের যে চলক ব্যবহার করেছে তা কি সঠিক বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ চলক।কোন একটি জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তির মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে বাজারকে ভাগ করা হলে তাকে মনস্তাত্ত্বিক বিভক্তিকরন বলা হয়।এক্ষেত্রে সামাজিক শ্রেণী, জীবন ধাঁচ বা ব্যক্তিদের বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি বাজারকে বিভিন্ন দলে বিভক্ত করা হয়। গাড়ি, পোশাক, অবসর যাপন প্রভৃতি ক্ষেত্রে সামাজিক শ্রেণীবেধে ভোক্তাদের রুচি -পছন্দের ভিন্নতা দেখা যায়।উদ্দীপকের রিয়া মটরস লিমিটেড একটি প্রখ্যাত মোটরবাইক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণী ভোক্তাদের জন্য পৃথক বৈশিষ্ট্য ও মূল্য সম্পন্ন মোটরবাইক তৈরি ও বিক্রয় করেন। তারা বিভিন্ন শ্রেণীর ভোক্তাদের রুচি, চাহিদা, সমর্থ্য প্রভৃতি বিবেচনা করে মোটরবাইক তৈরি ও বিপণন করেন। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি সামাজিক শ্রেণীর উপর ভিত্তি করে তাদের বাজার বিভক্তিকরণ করে। তারা সমাজের বিভিন্ন শ্রেণীর ভোক্তাদের পছন্দ, চাহিদা, ক্রয় ক্ষমতা ইত্যাদি বিবেচনা করে। যা একটি জনগোষ্ঠীর মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে লক্ষ্য করা যায় অর্থাৎ প্রতিষ্ঠানটি বাজার করেছে তা হচ্ছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি বাজার বিভক্তিকরণের যে চলক ব্যবহার কর…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর