জনাব হাসানের বারী-৪ জাতের আম উৎপাদন করা বিপণনের কোন বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়া বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্য রয়েছে।বিপণন একটি ভোক্তামুখী প্রক্রিয়া যেখানে ভোক্তাকে কেন্দ্র করে বিপণনের সকল কাজ সম্পাদন করা হয় এক্ষেত্রে 'Consumer is the king [গণিত] এ বক্তব্যকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। এজন্য ভোক্তাদের প্রয়োজন, অভাব, সন্তুষ্টি, পছন্দ প্রভৃতিকে বিবেচনা করে বিপণন মিশ্রণ সাজানো হয়।উদ্দীপকের জনাব হাসান পৈত্রিক সূত্রে পর্যাপ্ত পরিমাণ জমি পান। উক্ত জমির মধ্যে তার বাড়ি সংলগ্ন ১০ একর জমিতে একটি জাতের আম বাগান করবেন এ ব্যাপারে সিদ্ধান্ত নেন। আশ্বিন মাসে এই আম পাকে এবং অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু হয়। এই সময় বাজারে অন্য মিষ্টি আম পাওয়া যায় না। সেই কারণে এই আমের চাহিদা সর্বাপেক্ষা বেশি। এখানে দেখা যাচ্ছে তার আম উৎপাদন করার সিদ্ধান্তটি ভোক্তাদের চাহিদার উপর ভিত্তি করে কার্যকর করা হয়েছে যা ভোক্তামুখী প্রক্রিয়ার সাথে সাদৃশ্য রয়েছে কেননা ভোক্তামুখী প্রক্রিয়া হচ্ছে ভোক্তাকে ঘিরে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব হাসানের বারী-৪ জাতের আম উৎপাদন করা বিপণনের কোন বৈশিষ্ট্যের সাথ…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর