উদ্দীপকে উল্লিখিত জনাব রানা প্রাথমিক পর্যায়ে কোন ধরনের পণ্য আমদানি করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব রানার প্রাথমিক পর্যায়ে আমদানিকৃত পণ্যটি হচ্ছে সপিং পণ্যের অন্তর্গত সেবা পণ্য।যে সকল পণ্য ভোক্তারা পূর্বপরিকল্পনা অনুসারে বিভিন্ন দোকান ঘুরে পণ্যের গুণাগুণ, সাইজ, ডিজাইন ইত্যাদি বৈশিষ্ট্য যাচাই করে ক্রয় করে সেগুলোকে শপিং পণ্য বলে। তার মধ্যে যে সকল শপিং পণ্য ভোক্তরা শখের বসে নয় বরং নির্দিষ্ট সেবা প্রাপ্তির আশায় ক্রয় করে তাদেরকে সেবা পণ্য বলে। উদ্দীপকের জনাব রানা একজন খ্যাতিমান আমদানিকারক। তিনি প্রতিষ্ঠান এর মাধ্যমে বিদেশ থেকে ভোক্তাদের চাহিদা মোতাবেক টেলিভিশন এবং এয়ারকন্ডিশন আমদানি করেন। এখানে দেখা যাচ্ছে, উদ্দীপকে যে পণ্যের কথা বলা হয়েছে তা ভোগতারা নির্দিষ্ট সুবিধা বা সেবা প্রাপ্তির প্রত্যাশায় ক্রয় করে এবং উক্ত পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী রং, ডিজাইন, আকার, স্থায়িত্বমূল্য সবকিছু বিবেচনায় ক্রয় করে তাই বলা হয় অন্যটি হচ্ছে শপিং পণ্যের অন্তর্গত সেবা পণ্য।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব রানা প্রাথমিক পর্যায়ে কোন ধরনের পণ্য আমদানি…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর