উদ্দীপকে জনাব নিমাই এর মাছের ব্যবসায় ফ্রিজিং-এর সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের জনাব নিমাইয়ের মাছের ব্যবসায় ফ্রীজিং এর সিদ্ধান্ত যৌক্তিক যা বিপণনের গুদামজাতকরণ কাজের মাধ্যমে পণ্যের সময় উপযোগ সৃষ্টি করে।উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত সঠিক অবস্থায় পণ্য সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে। গুদামজাতকরণ বলতে বিশেষ ব্যবস্থায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পণ্য সামগ্রী সংরক্ষণ করে রাখার ব্যবস্থাকে বোঝায়। সাধারণভাবে দেখা যায় পণ্যসামগ্রী উৎপাদনের পরপরই তা ভোগ বা ব্যবহার করা যায় না। এর জন্য প্রয়োজন হয় সুষ্ঠু সংরক্ষণ ব্যবস্থার। এক্ষেত্রে পণ্যসামগ্রী গুদামে সংরক্ষণ করে রাখার মাধ্যমে ঘাটতি মৌসুমে জনগণ তাদের পছন্দের পণ্যটি ভোগ ও ব্যবহারের সুযোগ পায়। গুদামজাতকরণ পণ্যকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে এবং মান সংরক্ষণে প্রধান ভূমিকা পালন করে পণ্যের সময় গত উপযোগ সৃষ্টি করে থাকে।উদ্দীপকের জনাব নিমাই যশোরের একজন মাছ ব্যবসায়ী। তিনি বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জাতের মাছ সংগ্রহ করে তা বিক্রয় করেন। এছাড়া ইলিশের মৌসুমে তিনি চট্টগ্রাম ও বরিশাল থেকে মাছ সংগ্রহ করে বিক্রয় করেন। সারা বছর ইলিশের চাহিদা থাকায় জনাব নিমাইকৃত ইলিশ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে ফ্রিজিং এর ব্যবস্থা করেন। উক্ত ফ্রিজিং এর ব্যবস্থার মাধ্যমে তিনি মাছের সময়গত উপযোগ সৃষ্টি করেন যা একটি নির্দিষ্ট সময়ে উৎপাদন হলেও সারা বছর ভোক্তাদের মাছ সরবরাহ করার জন্য সহায়তা করে। উক্ত ব্যবস্থার জন্যই তিনি অন্যান্য ব্যবসায়ীদের তুলনায় বেশি লাভবান হচ্ছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব নিমাই এর মাছের ব্যবসায় ফ্রিজিং-এর সিদ্ধান্তের যৌক্তি…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর