মি. রহমান কোন ধরনের ভোগ্যপণ্য বিক্রয় করেন? ব্যাখ্যা কর।
উত্তর: মি: রহমান সৌখিন পণ্য বিক্রয় করেন।সময় পরিবর্তনের সাথে সাথে ভোক্তাদের শাসনের পরিবর্তন হয় এবং সেই সাথে সাথে তাদের রুচি ও পছন্দেরও পার্থক্য ঘটে। পরিবর্তিত ফ্যাশন, রুচি ও চাহিদার সাথে সামঞ্জস্য বিধানের জন্য ভোক্তারা যে সকল পণ্য ক্রয় করে তাকে সৌখিন পণ্য বলে। এ ধরনের পণ্য দেখতে চমৎকার। রং, প্যাকিং, স্টাইল, ডিজাইন সবমিলিয়ে সহজেই ভোক্তাদের দৃষ্টি আকর্ষণের সমর্থ হয়। সব ধরনের বিলাস দ্রব্য বিশেষত দামি আসবাবপত্র, গহনা, শাড়ি, শার্ট, গিট সামগ্রী, নতুন মডেলের মোবাইল ফোন সেট ইত্যাদি এরূপ পণ্যের উদাহরণ।উদ্দীপকে দেখা যায়, মি: রহমান বিদেশ থেকে বিভিন্ন ধরনের জুয়েলারি পণ্য আমদানি করে দেশে বিক্রি করেন। এ সকল বিলাসবহুল পণ্যগুলোকেই ফ্যাশন প্রোডাক্ট অথবা সৌখিন পণ্য বলা হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি. রহমান কোন ধরনের ভোগ্যপণ্য বিক্রয় করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর