বিশ্বাস বিল্ডার্স' বিপণনের কোন বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব দিয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'বিশ্বাস বিল্ডার্স' বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব দিয়েছে। তা নিচে ব্যাখা করা হলোঃসুষ্ঠুভাবে বিপণন কার্যাবলী পরিচালনা করতে পরিকল্পনা তৈরি,সংগঠন, কর্মীসংস্থান,নির্দেশনা,প্রেষণা বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণ কর্মসূচি নিতে হয়।এ সব কর্মসূচি ব্যবস্থাপকীয় কার্যাবলীর অন্তর্ভুক্ত। উদ্দীপকে 'বিশ্বাস বিল্ডার্স' সিলেটে একটি আবাসিক প্রকল্প গড়ে তোলে। প্রতিষ্ঠানটি সুপরিকল্পিতভাবে প্রকল্পটি পরিচালনা,নিয়ন্ত্রণ এবং বাস্তবায়নের ওপর জোর দেয়। উদ্দীপক পর্যালোচনা করে খুব সহজেই বোঝা যাচ্ছে যে,প্রতিষ্ঠানটি বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব দিয়েছে। কারণ ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বৈশিষ্ট্যের কার্যাবলীর সাথে উদ্দীপকের 'বিশ্বাস বিল্ডার্সের' কার্যাবলীগুলোর মিল আছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিশ্বাস বিল্ডার্স' বিপণনের কোন বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব দিয়েছে? ব…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর