বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে জনসংখ্যাগত বিভক্তিকরণ চলকটি গুরুত্বপূর্ণ তা নিচে বিশ্লেষণ করা হলোঃ জনসাধারণের বিভিন্ন বৈশিষ্ট্য তথা ক্রয় আচরণের ভিত্তিতে বাজারকে বিভক্ত করা হলে তাকে জনসংখ্যাগত বিভক্তিকরণ বলে। জনসংখ্যাগত বিভক্তিকরণের ভিত্তি গুলো হলোঃবয়স,লিঙ্গ, পরিবারের আয়তন,পারিবারিক জীবনচক্র, আয়,পেশা,শিক্ষা, ধর্ম,বর্ণ,প্রজন্ম এবং জাতীয়তা।কোনো পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে জনসংখ্যাগত ভিত্তিগুলো অনুসরণ করতে হয়।দিন দিন মানুষের প্রয়োজন, রুচি,চাহিদা পরিবর্তন হচ্ছে। একেক লিঙ্গের মানুষের পছন্দ একেক রকম, একেক পরিবারের জীবনচক্র একেক রকম,কোনো পরিবার বড় বা কোনো পরিবার ছোট। স্বভাবতই বড় পরিবারের লোকজন বড় রেফ্রিজারেটর কিনতে চাইবে।কারণ তাদের লোকসংখ্যা বেশি তাদের বেশি পরিমাণে মাছ,মাংস,তরিতরকারি, ফলমূল রেফ্রিজারেটরে ফ্রিজিং করে রাখতে হয়।আবার কম আয়ের লোক স্বভাবতই নিম্নমানের পণ্য কিনতে চাইবে, আর উচ্চশিক্ষিত এবং উচ্চ আয়ের মানুষ উন্নতমানের,গুনগত মান বজায় আছে,আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে এমন রেফ্রিজারেটর কিনতে চাইবে।কিন্তু উদ্দীপকের বেস্ট ইলেকট্রনিক্স ভোক্তাদের আয়,পরিবারের আয়তন ইত্যাদি বিবেচনা না করার ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়।যদি প্রতিষ্ঠানটি জনসংখ্যাগত বিভক্তিকরণের ভিত্তিতে বাজার বিভক্ত করতো তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারতো।তাই বলা যায়, বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে জনসংখ্যাগত বিভক্তিকরণ চলকটি গুরুত্বপূর্ণ।