'এডভান্স টেকনোলজি' তাদের পণ্যের বিক্রয় বৃদ্ধিতে পণ্যের বিক্রয়োত্তর সেবার প্রতি গুরুত্বারোপ করেছে।নিচে তার যথার্থতা বিশ্লেষণ করা হলোঃপণ্য বিক্রির পর বাজারজাতকারী প্রতিষ্ঠান ক্রেতা বা ভোক্তাকে যে সেবা দেয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে।ওয়ারেন্টি,গ্যারান্টি,হোম ডেলিভারি ইত্যাদি বিক্রয়োত্তর সেবার অন্তর্ভুক্ত বিষয়।সাধারণত ইলেক্ট্রনিক পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা দেওয়া হয়।এর মাধ্যমে ক্রেতারা সন্তুষ্ট হয়ে থাকে ফলে অনিয়মিত ক্রেতারাও নিয়মিত ক্রেতায় পরিণত হয়।বিক্রয়োত্তর সেবা দেওয়ার ফলে পণ্যটির প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন,বা পরিবর্ধন করা সহজ হয়।উদ্দীপকের এডভান্স টেকনোলজি একটি নতুন মডেলের টাইপ রাইটার মেশিন বাজারে ছাড়ে। বর্তমানে আধুনিকতার যুগে টাইপ রাইটার মেশিন বিক্রয়ের ইতিবাচক পর্যায় ধরে রাখার জন্য এবং সম্ভাব্য ক্রেতাদের এটিতে আগ্রহী করে তোলার জন্য প্রতিষ্ঠানটি যন্ত্রাংশের ওয়ারেন্টি,বিক্রয়োত্তর সেবা,এবং কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।এমন কার্যকরী সিদ্ধান্তের ফলে নিশ্চিন্ত মনে টাইপ রাইটার ক্রয় করবে কারণ কোনো সমস্যা হলে ওয়ারেন্টি এবং বিক্রয়োত্তর সেবা তো আছেই।তাছাড়া নতুন ক্রেতাও আগ্রহী হয়ে উঠবে এমন ওয়ারেন্টি,বিক্রয়োত্তর সেবা এবং কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ প্রদানের জন্য। তাই বলা যায় যে, 'এডভান্স টেকনোলজি' তাদের পণ্যের বিক্রয় বৃদ্ধিতে পণ্যের বিক্রয়োত্তর সেবার প্রতি গুরুত্বারোপ করেছে।সেই সিদ্ধান্তটি অধিক যথার্থ।