জনাব মাসুদের সমস্যা সমাধানে করণীয় কী? বিপণন কার্যাবলির আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব মাসুদের সমস্যা সমাধানে করণীয় কাজ হলো পণ্যের গুদামজাতকরণ করা।তা নিচে বিশ্লেষণ করা হলোঃপণ্য সংরক্ষণের জন্য গুদামজাতকরণ করতে হয়।উৎপাদন এবং বিক্রি করার মধ্যবর্তী সময়ে পণ্যের গুণগত মান বজায় রাখতে সেগুলো বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষণ করা হলে তাকে গুদামজাতকরণ বলে।এ ব্যবস্থার ফলে ভোক্তারা মৌসুমি পণ্য সারা বছর ভোগ করতে পারেন।জনাব মাসুদ বাগান থেকে বাগান থেকে কমলা লেবু সংগ্রহ করে ছোট, মাঝারি, বড় এই তিন শ্রেণিতে বিভক্ত করে বাজারে বিক্রি করেন।কিন্তু সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে জনগণের অবাধ চলাচলে সাময়িক বিধিনিষেধ থাকায় বিক্রি নিয়ে তিনি বেশ চিন্তিত। এহেন পরিস্থিতিতে আমি মনে করি জনাব মাসুদের উচিৎ কমলা লেবু গুদামাজাতকরণ করে সংরক্ষণ করা।কমলা লেবু সারাবছর উৎপাদন হয় না।তাই জনাব মাসুদ যদি হিমায়িত গুদামে কমলা লেবু সংরক্ষণ করেন তাহলে তিনি সেগুলো অন্য সময়ে যখন করোনা পরিস্থিতিতে স্বাভাবিক হবে এবং জনগণের অবাধ চলাচলে বাধা থাকবে না তখন বেশি দামে বিক্রি করতে পারবেন।কারণ হিমায়িত গুদামে কমলা লেবু সংরক্ষণ করলে সেগুলো নষ্ট হবে না আর অমৌসুম কমলা লেবুর সরবরাহ কম থাকবে কিন্তু চাহিদা থাকবে বেশি।যার কারণে কমলা লেবু গুলো কিছুটা বাড়তি দামেই বিক্রি করা যাবে।তাই আমি মনে করি যে,জনাব মাসুদের সমস্যা সমাধানে বিপণনের পণ্য গুদামজাতকরণের কাজটি করা অধিকতর যুক্তিসঙ্গত একটি কাজ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব মাসুদের সমস্যা সমাধানে করণীয় কী? বিপণন কার্যাবলির আলোকে বিশ্ল…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর