'বিউটি ফ্যাশনস' বিপণন মিশ্রণের যে কৌশলটি ব্যবহার করে সফল হয় তা বিশ্লেষণ কর।
উত্তর: বিউটি ফ্যাশন বিপণন মিশ্রনের বিক্রয় প্রসারের কৌশলটি ব্যবহার করে সফল হয়।তা নিচে বিশ্লেষণ করা হলোঃবিক্রয়ের পরিমাণ বাড়ানোর জন্য তাৎক্ষণিক বা স্বল্পকালীন যে উদ্দীপনামূলক কার্যক্রমের পদক্ষেপ নেওয়া হয় তাকে বিক্রয় প্রসার বলে।যেমনঃবিরাট মূল্য ছাড়,উপহার, লটারি,কুপন,শুভেচ্ছা জ্ঞাপন ইত্যাদি। বিক্রয় বৃদ্ধির জন্য সবচেয়ে কার্যকর পদক্ষেপ হলো বিক্রয় প্রসার।উদ্দীপকের বিউটি ফ্যাশন পণ্য ক্রয়ে ক্রেতাদের আগ্রহী করতে মূল্যছাড়,উপহার, কূপন প্রভৃতি কৌশল ব্যবহার করে সফল হয়।কোনো পণ্যের বিক্রি কমে গেলে বা বা বিক্রি বাড়ানোর জন্য বিক্রয় প্রসার কৌশল পদক্ষেপ গ্রহণ করা হয়।তাহলে এর মূল্য ছাড়,উপহার, কূপন এগুলোর মাধ্যমে ক্রেতারা পণ্য ক্রয়ে আগ্রহী হয়ে ওঠে।যার কারণে পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় বৃদ্ধি পায়।তাই বলা যায়, বিউটি ফ্যাশন বিপণন মিশ্রনের বিক্রয় প্রসারের কৌশলটি ব্যবহার করে সফল হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'বিউটি ফ্যাশনস' বিপণন মিশ্রণের যে কৌশলটি ব্যবহার করে সফল হয় তা বিশ…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর