টাচ গোল্ডের' সাফল্যের পিছনে তাদের মোবাইল সেটের মান ডিজাইন ও বৈচিত্র্যতা গুরুত্বপূর্ণ"- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: 'টাচ গোল্ডের' সাফল্যের পিছনে তাদের তাদের মোবাইল সেটের মান, ডিজাইন ও বৈচিত্রতা গুরুত্বপূর্ণ। তা নিচে বিশ্লেষণ করা হলোঃউদ্দীপকের টাচ গোল্ড একটি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা সমাজের উচ্চবিত্ত শ্রেণির জন্য ফ্ল্যাগশিপ মোবাইল, মধ্যেবিত্ত শ্রেণির জন্য মিডরেঞ্জ,এবং নিম্নবিত্ত শ্রেণির জন্য ফিচার ফোন উৎপন্ন করে নিজস্ব শো রুমের মাধ্যমে বিক্রি করে।তাদের পণ্যের মান ও ডিজাইন উন্নত হওয়ায় ক্রেতারা সন্তুষ্ট। ফলে প্রতিদিন তাদের দোকানে ক্রেতাদের ভিড় লেগে থাকে।কোনো পণ্য উৎপাদন করতে হলে অবশ্যই পণ্যের মান এবং ডিজাইনের বিষয়টি মাথায় রাখতে হবে।সেই সাথে পণ্যের বৈচিত্র্যতা। কালের বিবর্তনে মানুষের রুচি,পছন্দ এবং চাহিদার ব্যপক পরিবর্তন হয়েছে।ভোক্তারা উন্নতমানের, আকর্ষণীয় ডিজাইনের পণ্য প্রত্যাশা করে।কেবল ভোক্তাদের রুচি,পছন্দ এবং চাহিদা অনুযায়ী মানসম্মত আধুনিক ডিজাইনের পণ্য উৎপাদন করেই ব্যবসায়ে সফলতা লাভ করা সম্ভব। যেমনটি করেছে উদ্দীপকের টাচ গোল্ড মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান। পরিশেষে বলা যায়, টাচ গোল্ডের' সাফল্যের পিছনে তাদের তাদের মোবাইল সেটের মান, ডিজাইন ও বৈচিত্রতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
টাচ গোল্ডের' সাফল্যের পিছনে তাদের মোবাইল সেটের মান ডিজাইন ও বৈচিত্র…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর