প্রতিষ্ঠানটি মূল্য নির্ধারণের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করে তা উল্লেখপূর্বক এর যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: প্রতিষ্ঠানটি মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করে।তা নিচে ব্যাখা করা হলোঃ প্রতিযোগি পণ্যের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে পণ্যের মূল্য নির্ধারণ করা হলে তাকে সাধারণ ভাষায় প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি বলে।যেমন আমাদের দেশে ডেটল সাবানের দাম ৫৫ টাকা হওয়ায় এর প্রতিযোগি স্যাভলন কোম্পানিও তাদের সাবানের দাম ৫৫ টাকা নির্ধারণ করেছে। উদ্দীপকের জীবনবিমা প্রতিষ্ঠান প্রতিযোগিতা মোকাবেলায় প্রতিযোগি প্রতিষ্ঠানের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে তাদের পলিসিগুলোর মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়ে সফল হয়। কোনো পণ্যের মূল্য নির্ধারণ করতে গেলে অবশ্যই সমজাতীয় প্রতিযোগি কোম্পানির কথা মাথায় রাখতে হবে। প্রতিযোগি কোম্পানি যদি কম মূল্যে একই মানের পণ্য বিক্রি করে তাহলে কোনোভাবেই পণ্য বিক্রয় কাঙ্ক্ষিত মাত্রার হবেনা এবং প্রতিষ্ঠান ব্যর্থ হবে। তাই প্রতিযোগি কোম্পানির বিষয় মাথায় রেখে পণ্য মূল্য নির্ধারণ করতে হবে।তবেই ব্যবসায়িক সফলতা সম্ভব। যেমনটি সিদ্ধান্ত নিয়েছে উদ্দীপকের প্রতিষ্ঠানটি এবং তারা সফল হয়েছে। তাই পরিশেষে বলা যায়, প্রতিষ্ঠানটি মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করে এবং সফলতা অর্জন করে।যার ব্যাপক যথার্থতা রয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটি মূল্য নির্ধারণের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করে তা উল্ল…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর