মিসেস রূপা কোন ধরনের পণ্য বিক্রি করেন? ব্যাখ্যা কর।
উত্তর: মিসেস রূপা নিয়মিত অযাচিত পণ্য বিক্রি করেন।তা নিচে ব্যাখা করা হলোঃ যেসব বাজার অনেকদিন যাবৎ বাজারে বিদ্যমান অথচ সেসব পণ্য সম্পর্কে ক্রেতারা তেমন জানেনা।আবার, জানলেও পণ্যটি কিনতে তেমন আগ্রহ প্রকাশ করেনা এরূপ পণ্যকে নিয়মিত অযাচিত পণ্য বলে।যেমনঃ জীবন বিমা পলিসি,বসন্তের টিকা,এনসাইক্লোপিডিয়া ইত্যাদি হলো নিয়মিত অযাচিত পণ্য। উদ্দীপকের মিসে রূপা একটি জীবনবিমা প্রতিষ্ঠানের উন্নয়ন বিভাগে কাজ করেন।ক্রেতাদের পলিসি ক্রয়ে আগ্রহী করার জন্য তাকে প্রচুর পরিশ্রম করতে হয় এবং প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হয়। এ থেকে সহজেই বোঝা যাচ্ছে যে, মিসেস রূপা নিয়মিত অযাচিত পণ্য বিক্রি করেন।কারণ নিয়মিত অযাচিত পণ্য সম্পর্কে ক্রেতারা তেমন জানেনা এবং জানার পরেও কিনতে চাই না তাই প্রতিষ্ঠানকে পণ্য বিক্রির জন্য প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হয়। আর জীবনবিমা হচ্ছে নিয়মিত অযাচিত পণ্যের একটি পরিচিত সাধারণ উদাহরণ। তাই সবশেষে বলা যায়, মিসেস রূপা নিয়মিত অযাচিত পণ্য বিক্রি করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মিসেস রূপা কোন ধরনের পণ্য বিক্রি করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর