জনাব মাসুদ বিপণনের কোন কাজটি সম্পন্ন করে কমলালেবু বিক্রি করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব মাসুদ বিপণনের পর্যায়িতকরনের কাজটি সম্পন্ন করে কমলালেবু বিক্রি করেন।তা নিচে ব্যাখা করা হলোঃপূর্বনির্ধারিত মান বা গুণাবলির ভিত্তিতে পণ্যকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা হলে তাকে পর্যায়িতকরণ বলে।পর্যায়িতকরনে পূর্ব নির্ধারিত মানকে মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।পর্যায়িতকরনের ক্ষেত্রে পণ্যের আকার,আকৃতি, ধরন এবং গুনগত মান বিবেচনা করা হয়।উদ্দীপকের জনাব মাসুদ বাগান থেকে কমলা লেবু সংগ্রহ করে ছোট,মাঝারি ও বড় এই তিনটি শ্রেণিতে বিভক্ত করে বাজারে বিক্রি করেন।তার গৃহীত কার্যক্রম থেকে বোঝাই যাচ্ছে যে,সে বিপণনের পর্যায়িতকরনের কাজটি করেছে।প্রতিটি পণ্যের মূল্য এক না।পণ্যের মান,আকার-আকৃতি এবং ধরণ অনুযায়ী একেক পণ্যের একেক মূল্য।স্বভাবতই কমলা লেবুর ক্ষেত্রে বড় কমলা লেবুর দাম বেশি তার চাইতে মাঝারি কমলা লেবু কম দামে বিক্রি করতে হবে এবং ছোট কমলা লেবু আরো কম দামে বিক্রি করতে হবে। তাই জনাব মাসুদ বিপণনের পর্যায়িতকরনের কাজটি সম্পন্ন করে কমলালেবু বিক্রি করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব মাসুদ বিপণনের কোন কাজটি সম্পন্ন করে কমলালেবু বিক্রি করেন? ব্যা…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর