'ভাই ভাই গ্রুপ' ক্রেতাদের অবহিত করতে কোন ধরনের বিপণন কার্যক্রম অনুসরণ করে? ব্যাখ্যা কর।
উত্তর: ভাই ভাই গ্রুপ ক্রেতাদের অবহিত করতে বিপণনের বিজ্ঞাপন কার্যক্রম অনুসরণ করে।তা নিচে ব্যাখা করা হলোঃসুর্নিষ্টি উদ্যেক্তা কতৃক অর্থের বিনিময়ে পণ্য,সেবা বা ধারণার নৈর্বক্তিক উপস্থাপনকে বিজ্ঞাপন বলে।বিজ্ঞাপন হলো বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ।এর মাধ্যমে ক্রেতাদেরকে পণ্য বা সেবার তথ্য সম্পর্কে জানানো হয়। ক্রেতাদেরকে আকৃষ্ট করার লক্ষ্যে বিশ্বব্যাপী বিপণনকারী প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন বাবদ প্রচুর অর্থ ব্যয় করছে।কারণ কথাই আছে প্রচারেই প্রসার।কোনো পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতা এবং ভোক্তারা অবহিত না থাকলে ক্রয়ের কোনো প্রশ্নই আসে না।তাই ক্রেতা এবং ভোক্তাদের পণ্য বা সেবা সামগ্রী ক্রয়ে আগ্রহী করে তুলতে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের ভাই ভাই গ্রুপ রাজশাহী থেকে আম সংগ্রহ করে নান্দনিক মোড়কের মাধ্যমে বাজারে বিক্রি করে।পণ্যটি নতুন হওয়ায় সম্ভাব্য ক্রেতাদের পণ্যটি সম্পর্কে অবহিত ও ক্রয়ে উৎসাহিত করতে মহাসড়কের পার্শ্বে বিলবোর্ড, প্রাচীর পত্র,লিফলেট প্রভৃতি ব্যবহার প্রভৃতি ব্যবহার করে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয়।উদ্দীপকের ভাই ভাই গ্রুপের কার্যক্রম দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে,ভাই ভাই গ্রুপ ক্রেতাদের অবহিত করতে তারা বিপণনের বিজ্ঞাপন কার্যক্রমটি অনুসরণ করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'ভাই ভাই গ্রুপ' ক্রেতাদের অবহিত করতে কোন ধরনের বিপণন কার্যক্রম অনুস…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর