বর্তমান প্রেক্ষাপটে জনাব মাসুদের অটোমেটিক চালকল স্থাপন কতটা বাস্তবসম্মত? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বর্তমান প্রেক্ষাপটে জনাব মাসুদের অটোমেটিক চালকল স্থাপন বাস্তবসম্মত হয়েছে। আগের দিনের মানুষের আয় কম ছিল ফলে মানুষের রুচিও ছিল এ রকম। যেহেতু উৎপাদন কম হতো ফলে মানুষ যা পেত তাই ব্যবহার করত। কিন্তু বর্তমানে উৎপাদন কোনো সমস্যা নয়; বরং ভালো মানের উৎপাদন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। পূর্বে যেহেতু উৎপাদন সমস্যা ছিল ফলে চাল কি মোটা না চিকন সে বিষয়ে ভাবত না। কিন্তু বর্তমানে বিভিন্ন প্রেক্ষাপটে রুচির পরিবর্তন হয়েছে। আর মানুষের রুচির সাথে তাল মিলিয়ে নতুন প্রযুক্তির ব্যবহার বাস্তবসম্মত। জনাব মাসুদ একজন চাল ব্যবসায়ী। এক সময় তিনি সাধারণ চালকল স্থাপন করে ধান থেকে চাল উৎপাদন করতেন। বর্তমানে ভোক্তাদের রুচি পরিবর্তন হয়ে চিকন চালের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি একটি অটোমেটিক চালকল স্থাপন করে চিকন চাল উৎপাদন করে বেশি লাভবান হচ্ছেন। বর্তমানে মানুষের আয় বেড়ে গেছে ফলে তার রুচিরও পরিবর্তন হয়েছে। যার একটা প্রভাব পড়েছে চালের উপর অর্থাৎ এখন চিকন চালের চাহিদা বেড়েছে। পূর্বে জনাব মাসুদ ধান থেকে সাধারণ চালকলে চাল উৎপাদন করতেন এখন তিনি অটোমেটিক চালকলে চিকন চাল উৎপাদন করেন এতে তার মুনাফাও বেশি হচ্ছে। সুতরাং বলা যায়, বর্তমান প্রেক্ষপটে জনাব মাসুদের অটোমেটিক চালকল স্থাপন বাস্তবসম্মত হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বর্তমান প্রেক্ষাপটে জনাব মাসুদের অটোমেটিক চালকল স্থাপন কতটা বাস্তবস…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর