মি. সাঈদ বিক্রয়কর্মী নিয়োগে বিপণন প্রসারের কোন উপাদানটির প্রতি গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মি. সাঈদ বিক্রয়কর্মী নিয়োগে বিপণন প্রসারের হাতিয়ার ব্যক্তিক বিক্রয়কে গুরুত্ব দিয়েছেন। ব্যক্তিক বিক্রয় বলতে প্রকৃত ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করে পণ্য বা সেবা বিক্রয়ের প্রচেষ্টাকে বোঝায়। বিপণন প্রসার হাতিয়ারগুলোর মধ্যে ব্যক্তিক বিক্রয় অন্যতম। এর মাধ্যমে কোম্পানির সাথে ক্রেতাদের সেতুবন্ধ তৈরি হয়। এর মাধ্যমে ব্যক্তিগতভাবে এক বা একাধিক সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবা তুলে ধরে তাদেরকে ক্রয়ে উদ্বুদ্ধ বা প্ররোচিত করা হয়। এটি দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া। উদ্দীপকের সাঈদ বিভাগীয় শহরে একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক। তিনি শিক্ষিত, সুদর্শন ও মার্জিত ব্যবহার দেখে বিক্রয়কর্মী নিয়োগ দিয়েছেন এবং বিক্রয়কর্মীদের ব্যবহার দেখভাল করেন। ফলে অল্পদিনেই তিনি সফলতা পান। এখানে দোকানে আসা ক্রেতারা পণ্য সম্পর্কে বিক্রয়কর্মীকে প্রশ্ন করতে পারেন, বিক্রয়কর্মীরাও তাদেরকে পণ্য ক্রয়ে প্ররোচিত করতে পারে। এছাড়াও এখানে দ্বিমুখী যোগাযোগ প্রতিষ্ঠা হয়। তাই সার্বিকভাবে বলা যায় মি. সাঈদ বিক্রয়কর্মী নিয়োগে বিপণন প্রসারের হাতিয়ার ব্যক্তিক বিক্রয়কে গুরুত্ব দিয়েছে
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি. সাঈদ বিক্রয়কর্মী নিয়োগে বিপণন প্রসারের কোন উপাদানটির প্রতি গু…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর