“যোগ্য বিক্রয়কর্মী প্রতিষ্ঠানের জন্য মূলধনস্বরূপ”— উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: 'যোগ্য বিক্রয়কর্মী প্রতিষ্ঠানের জন্য মূলধনস্বরূপ' উক্তিটি উদ্দীপকের আলোকে যথার্থ। একটি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়কর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ বিক্রয়কর্মীর ব্যবহার, সুন্দর উপস্থাপন ভঙ্গি পণ্য ক্রয়ে ক্রেতাকে আকৃষ্ট করে অপরদিকে বিক্রয়কর্মীর রূঢ় আচরণ, ভল উপস্থাপন ভঙ্গির কারণে ক্রেতা পণ্য ক্রয় থেকে বিরত থাকে। এক্ষেত্রে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়কর্মীকে কৌশল অবলম্বন করতে হয় যেগুলোকে আমরা বলি বিক্রয়িকতা। এ গুণ যার যত বেশি থাকবে বিক্রয়কর্মী হিসেবে সে তত বেশি সফল হবে। প্রতিষ্ঠানের কাজ হচ্ছে পণ্য উৎপাদন করা আর বিক্রয়কর্মীর কাজ হচ্ছে উৎপাদিত পণ্য বিক্রি করা। একটি পণ্য উৎপাদনে অনেকগুলো বিষয় জড়িত থাকে যেমন: কাঁচামাল ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, কর্মী সম্পৃক্ততা ইত্যাদি। উৎপাদিত পণ্য যদি বিক্রিই না হয় তবে সমস্ত আয়োজন ব্যর্থ। তাই বিক্রয়কর্মী যদি দক্ষ হয় তাহলে কোম্পানির পণ্য অনায়াসেই বিক্রি হয়। সাঈদ সাহেব বিভাগীয় শহরে একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক। তিনি শিক্ষিত, সুদর্শন ও মার্জিত ব্যবহার দেখে বিক্রয়কর্মী নিয়োগ দিয়েছেন এবং নিজে গ্রাহকদের সাথে বিক্রয়কর্মীদের ব্যবহার তদারকি করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“যোগ্য বিক্রয়কর্মী প্রতিষ্ঠানের জন্য মূলধনস্বরূপ”— উদ্দীপকের আলোকে…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর