“প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম পণ্য বিপণনের ক্ষেত্রে অধিকতর কার্যকরী ভূমিকা রাখে” উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম পণ্য বিপণনের ক্ষেত্রে অধিকতর কার্যকরী ভূমিকা রাখে উক্তিটি যথার্থ ও সঠিক। সুনাম হলো একটি প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় সম্পদ। একটি কোম্পানি সম্পর্কে বাইরের মানুষের কাছে যত বেশি ভালো সুনাম থাকবে অথবা কোম্পানির অভ্যন্তরীণ এবং বাহ্যিক কার্যক্রম সম্পর্কে মানুষের ভিতরে থাকবে সেই কোম্পানিটি ব্যবসায়িক সফলতা অর্জনে তত বেশি এগিয়ে থাকবে। এক্ষেত্রে সুনাম একটি ব্যবসায়ীকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়ে থাকে। তাছাড়া ও প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধিতে প্রতিষ্ঠানের ভালো সুনাম অনেকাংশে ভূমিকা রাখে। উদ্দিপকে দেখতে পাই, বিশ্ববিখ্যাত মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান 'ঠ' বাটন মোবাইল উৎপাদনে পৃথিবীর সেরা ছিল। যুগের চাহিদা টাচ্ মোবাইল উৎপাদনে তারা আগ্রহী না হওয়ার কারণে প্রতিষ্ঠানটি লোকসানের কবলে পড়ে। বর্তমানে তারা টাচ্ মোবাইল উৎপাদন করে বাজার দখলের চেষ্টা করছে। অতীত সুনাম এক্ষেত্রে তাদের সুবিধা দিচ্ছে। সকল দিক বিবেচনায় এনে বলা যায় যে, প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম পণ্য বিপণনের ক্ষেত্রে অধিকতর কার্যকরী ভূমিকা রাখে
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম পণ্য বিপণনের ক্ষেত্রে অধিকতর কার্যকরী …
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর