মিন্টু মিয়ার ব্যবসায়ের সফলতার কারণ উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: মিন্টু মিয়ার ব্যবসায় সফলতার কারণ হলো উত্তম ক্রয়।ক্রয় হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়। ক্রয় বিপণন প্রক্রিয়ায় বিনিময় সংশ্লিষ্ট কাজ। ক্রয় ও বিক্রয়ের কাজ একই সাথে সংঘটিত হয় । তাই ক্রয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা গেলে বিক্রয় করা অনেক সহজ হয় ।উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক। এর কারণ হলো- সঠিক মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করা গেলে সহজেই তা বিক্রয় করা যায় । এভাবে সঠিকভাবে ক্রয় কার্য সম্পাদন করা গেলে বাজার সম্প্রসারণ, উৎপাদন খরচ হ্রাস, ক্রেতা আকর্ষণ সৃষ্টি ইত্যাদি কাজ অত্যন্ত সহজ হয় ফলে বিক্রয় কাজ অতিদ্রুত সম্পাদন করা যায় । উত্তম পণ্য ক্রয়ের মাধ্যমে সরাসরি অথবা পুনঃপ্রক্রিয়াকরণ করে অন্য পণ্য উৎপাদন ও বিক্রয় করা সম্ভব হয়। এতে পণ্য বিক্রয় কার্য অনেক সহজ হয়। এ কারণেই উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক বলা হয়।উদ্দীপকে দেখতে পাই, মিন্টু মিয়া একজন পোশাক ব্যবসায়ী। তিনি নিজে ঢাকার বিভিন্ন পাইকারি বাজার ঘুরে হাল ফ্যাশনের মানসম্মত পোশাক দামাদামি করে তুলনামূলক কম দামে ক্রয় করেন। আশেপাশের দোকানদারদের চেয়ে তিনি অপেক্ষাকৃত কম দামে পণ্য বিক্রি করতে পারেন বিধায় তার বিক্রি ও মুনাফা অন্য সবার চেয়ে বেশি।বলা হয় উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক, তাই বলা যায় মিন্টু মিয়ার সফলতার কারন হলো উত্তম ক্রয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মিন্টু মিয়ার ব্যবসায়ের সফলতার কারণ উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর