কোন ধরনের বিপণন ক্রয়কার্যকে সহজ করে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: অনলাইন বিপণন ক্রয়কার্যকে সহজ করে— উক্তিটি উদ্দীপকের আলোকে যথার্থ। আন্তঃক্রিয়াশীল কম্পিউটারের সাহায্যে ক্রেতা-বিক্রেতা সংযুক্ত হয়ে যে বিপণন কার্যক্রম সম্পাদন করে তাকে অনলাইন বিপণন বলে। এক্ষেত্রে ক্রেতা বিক্রেতা সংযুক্ত হবার পর উভয়ে তথ্য আদান-প্রদান করতে পারে। দু ধরনের অনলাইন বিপণন আছে যথা : বাণিজ্যিক অনলাইন এবং ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে একটি বিশাল বিস্তৃত ও বিকশিত কম্পিউটার নেটওয়ার্ক। যেখানে বিশ্বব্যাপী সকলে একসাথে সংযুক্ত থাকে। আজকাল অনেক দম্পতিই দুজনেই চাকরি করেন ফলে বাজার করার সময় পান না। তাই অফিস থেকে বাড়ি ফেরার পথে ডিপার্টমেন্টাল স্টোর থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় করেন। এখন প্রযুক্তির কল্যাণে অনেকেই আবার বাসায় বসেই অনলাইন পদ্ধতিতে পণ্য ক্রয় করে থাকেন। এতে ক্রেতার জন্য ক্রয়কার্য সহজ হয়। তাই বলা যায়, অনলাইন বিপণন ক্রয়কার্যকে সহজ করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
কোন ধরনের বিপণন ক্রয়কার্যকে সহজ করে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর