'দীনা বাজার' কোন ধরনের খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।
উত্তর: 'দীনা বাজার' বিভাগীয় বিপণি ধরনের খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। একই দালানে অবস্থিত ও একই মালিকানায় পরিচালিত বিভিন্ন পণ্য পৃথক বিভাগের মাধ্যমে কোনো বৃহদায়তন খুচরা বিপণিতে বিক্রয়ের ব্যবস্থা করা হলে তাকে ডিপার্টমেন্টাল স্টোর বা বিভাগীয় বিপণি বলে। এ ধরনের বিপণিতে কয়েকটি আলাদা স্বয়ংসম্পূর্ণ বিভাগ থাকে যা কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়। একজন ক্রেতা তার প্রয়োজনীয় সব পণ্য এখান থেকে কিনতে পারে। উদ্দীপকের 'দীনা বাজার' একটি বৃহদাকার খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। একই দালানে কয়েকটি স্বয়ংসম্পূর্ণ বিভাগের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। এখানে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় ফলে বিক্রয়ও ভালো। এটি নিয়ন্ত্রিতও হয় কেন্দ্রীয়ভাবে। যেহেতু 'দীনা বাজার'এর কার্যক্রম বিভাগীয় বিপণির কার্যক্রমের সাথে মিলে যায় তাই বলা যায় 'দীনা বাজার' বিভাগীয় বিপণি ধরনের খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'দীনা বাজার' কোন ধরনের খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর