'দীনা বাজার' যে নতুন ধরনের বিপণন ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: 'দীনা বাজার' যে নতুন ধরনের বিপণন ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ অনলাইন বিপণন তা যৌক্তিক। আন্তঃক্রিয়াশীল কম্পিউটারের সাহায্যে ক্রেতা-বিক্রেতা সংযুক্ত হয়ে যে বিপণন কার্যক্রম সম্পাদন করে তাকে অনলাইন বিপণন বলে। অনলাইন বিপণনের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা সংযুক্ত হওয়ার পর উভয়ে তথ্য আদান-প্রদান করতে পারে। দু ধরনের অনলাইন বিপণন আছে।যথা : বাণিজ্যিক অনলাইন এবং ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে একটি বিশাল বিস্তৃত ও বিকশিত কম্পিউটার নেটওয়ার্ক। যেখানে বিশ্বব্যাপী সকলে একসাথে সংযুক্ত থাকে। আজকাল অনেকেই অনলাইন বিপণনের মাধ্যমে বিক্রয়কার্য সম্পাদন করছে। 'দীনা বাজার' একটি বিভাগীয় বিপণি। ব্যবসায় প্রতিষ্ঠানটি ভালোই চলছিল কিন্তু প্রযুক্তির পরিবর্তন দোকানের বিক্রয়কে হ্রাস করেছে। বর্তমানে অনেক প্রতিষ্ঠান অনলাইন শপিং চালু করে ক্রেতা আকৃষ্ট করছে। সময়ের সাথে তাল মিলাতে এবং বিক্রয় বৃদ্ধির জন্য দীনা বাজার ও অনলাইন শপিং-এর সিদ্ধান্ত যা অত্যন্ত সময়োপযোগী এবং কার্যকর। অন্যথায় এটি বাজারে টিকে থাকতে পারবে না। কারণ বর্তমানে অনেক প্রতিষ্ঠান অনলাইন শপিং চালু করেছে। সুতরাং বলা যায়, 'দীনা বাজার' যে নতুন ধরনের বিপণন ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে তা যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'দীনা বাজার' যে নতুন ধরনের বিপণন ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে তার যৌ…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর