“অনলাইন শপিং কেনাকাটার পুরনো ধ্যান-ধারণা বদলে দিচ্ছে”– মূল্যায়ন কর৷
উত্তর: হ্যাঁ, অনলাইন শপিং কেনাকাটার পুরোনো ধ্যান-ধারণা বদলে দিচ্ছে বলে আমি মনে করি। আন্তঃক্রিয়াশীল কম্পিউটারের সাহায্যে ক্রেতা-বিক্রেতা সংযুক্ত হয়ে যে বিপণন কার্যক্রম সম্পাদন করে তাকে অনলাইন বিপণন বলে। অনলাইন বিপণনের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা সংযুক্ত হবার পর উভয়ে তথ্য আদান প্রদান করতে পারে। দু ধরনের অনলাইন বিপণন আছে যথা : বাণিজ্যিক অনলাইন এবং ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে একটি বিশাল বিস্তৃত ও বিকশিত কম্পিউটার নেটওয়ার্ক। যেখানে বিশ্বব্যাপী সকলে একসাথে সংযুক্ত থাকে। আজকাল অনেকেই অনলাইন বিপণনের মাধ্যমে বিক্রয়কার্য সম্পাদন করছে। পূর্বে পণ্য কেনাকাটা করার জন্য ক্রেতাকে স্বশরীরে শপিং মলে বা দোকানে উপস্থিত হতে হতো। যার সাথে কতকগুলো বিষয় জড়িত ছিল; যেমন : পরিবহন অসুবিধা, সময় ব্যয় হওয়া, বিভিন্ন দোকানে ঘুরে বেড়ানো ইত্যাদি। কিন্তু অনলাইন শপিং হওয়ার কারণে এখন ক্রেতাকে দোকানে যেতে হয় না, আলাদা সময় নষ্ট হয় না, পণ্য ও দর কষাকষি করতে হয় না। কারণ অনলাইন শপিং এ পণ্যের দাম, মান, সমস্ত বৈশিষ্ট্য দেওয়াই থাকে ফলে ক্রেতা সহজেই তা ক্রয় করতে পারে। তাই বলা যায়, অনলাইন শপিং কেনাকাটার পুরোনো ধ্যান-ধারণা বদলে দিচ্ছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“অনলাইন শপিং কেনাকাটার পুরনো ধ্যান-ধারণা বদলে দিচ্ছে”– মূল্যায়ন কর৷
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর